বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র নিখোঁজ

অনলাইন নিউজ পোর্টাল 09 জুলাই 2020, 09:54 রাত 374 বার পঠিত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র নিখোঁজ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক উন-সুন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সুনের মেয়ে তার নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানান।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটার দিকে পার্ক উন-সুনের মেয়ে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানান। সুনের ফোন বন্ধ পাওয়ার পর তার কোনো খোঁজ না পেয়ে পুলিশের কাছে যান তিনি।

দ্য সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানিয়েছে, রাজধানী সিউলের উত্তরে অবস্থিত সুংবুক-ডং নামক জেলার আশপাশে মেয়রের খোঁজ করছেন তারা। সুনের ফোন ট্র্যাক করে সর্বশেষ সেখানেই তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর থেকে ওই এলাকার চারপাশে অভিযান শুরু করে পুলিশ।

২০১১ সাল থেকে রাজধানী সিউলের মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করছেন পার্ক উন-সুন। এছাড়া দেশটির ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লিবারেল দলের সম্ভাব্য প্রার্থী তিনি।