বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিত

অনলাইন নিউজ পোর্টাল 24 জুন 2020, 03:34 দুপুর 325 বার পঠিত
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিত

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা স্থগিত করেছেন উত্তর কোরিয়ার প্রসিডেন্ট কিম জং উন। সম্প্রতি উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে দক্ষিণে পাড়ি জমানো নাগরিকরা বেলুন এবং ড্রোন ব্যবহার করে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে। এ ধরনের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দুই দেশের বেসামরিক এলাকায় সেনা পাঠানোর হুমকি দেন।

তার এই হুমকির পর গত শুক্রবার দেশটির কায়েসং শহরের সীমান্ত এলাকায় যৌথ লিয়াজোঁ অফিসে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় উত্তর কোরিয়া। তবে প্রেসিডেন্ট কিম জং উন নেতৃত্বে উত্তর কোরিয়ার সরকারের একটি বৈঠকের পর সামরিক পদক্ষেপ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়া হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নেতা কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সামরিক পদক্ষেপ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল মিলিটারি কমিশন। সীমান্তে দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো লিফলেট সম্বলিত বেলুন ফাটিয়ে দিতে গত সপ্তাহে লাউড স্পিকার স্থাপন করেছিল উত্তর কোরিয়া। সেগুলোও তারা নষ্ট করে দেয়া শুরু করেছে।