বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

‘ডেভিলস কার্ভ’ ছিনিয়ে নিলো ২৪টি তাজা প্রাণ: পেরু

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 29 জানুয়ারী 2023, 07:03 বিকাল 223 বার পঠিত
‘ডেভিলস কার্ভ’ ছিনিয়ে নিলো ২৪টি তাজা প্রাণ: পেরু

‘ডেভিলস কার্ভ’ পেরুর একটি ভয়ঙ্কর স্থান, যা সাক্ষী হয়ে আছে বহু ভয়াবহ সড়ক দুর্ঘটনার। 
এএফপির তথ্যমতে পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই হাইতিয়ান রয়েছে।

সূত্র মতে, শনিবার কোরিয়ানকা ট্যুরস কোম্পানির বাসটি ৬০জন যাত্রী নিয়ে রাজধানী লিমা থেকে ইকুয়েডর সীমান্তবর্তী টুম্বেসে যাচ্ছিল। এ সময়ে ওরগানস শহরে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।

পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যম এএফপিকে বলেছে, ‘ডেভিলস কার্ভ’ হিসেবে পরিচিত এক ভয়ংকর স্পটে বাসটি দুর্ঘটনায় পড়ে।