বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ডেভিড অ্যামেসকে হত্যা ‘সন্ত্রাসী ঘটনা’: যুক্তরাজ্যের পুলিশ

অনলাইন নিউজ পোর্টাল 16 অক্টোবর 2021, 08:04 রাত 280 বার পঠিত
ডেভিড অ্যামেসকে হত্যা ‘সন্ত্রাসী ঘটনা’: যুক্তরাজ্যের পুলিশ

অ্যাসেক্সের একটি গির্জার ভেতর ব্রিটিশ এমপি ডেভিড অ্যামেসকে ছুরি মেরে হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী ঘটনা’ অ্যাখ্যা দিয়েছে যুক্তরাজ্যের পুলিশ। 

শুক্রবার পূর্ব লন্ডনের লে-অন-সি’র বেলফেয়ার্স মেথোডিস্ট চার্চে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে কথা বলার সময় হামলাকারী তাকে একাধিকবার ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ৬৯ বছর বয়সী অ্যামেস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টির এমপি ছিলেন।

অ্যামেস হত্যাকাণ্ডে ২৫ বছর বয়সী যে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সোমালীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক।

শনিবার বিবৃতিতে মেট্রপলিটন পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইসলামী চরমপন্থী দ্বারা উদ্দীপ্ত হয়ে এই ছুরি হামলা হয়েছে। হামলাকারী সন্দেহে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্টার-টেররিজমে বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রাথমিক তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা এখন লন্ডনের দুটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন। পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন একাই এই হামলা চালিয়েছেন। তার সঙ্গে আর কেউ ছিল না বলেও অনুমান করা হচ্ছে।

অ্যাসেক্স পুলিশের প্রধান কনস্টেবল জানায়, প্যারামেডিকরা অনেক চেষ্টা করেও  এমপি অ্যামেসকে বাঁচাতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে, ঘটনাস্থলেই তিনি মারা যান।