চিলিতে ৬.৮ মাত্রার ভূমিকম্প
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুন 2020, 04:53 দুপুর
•
837 বার পঠিত
লাতিন আমেরিকার দেশ চিলি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৮।
বুধবার স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলের আন্দিজ পর্বতমালা ঘেঁষা সান পেদ্রো দ্য আতাকামা শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ৯৮ কিলোমিটার গভীরে ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমতাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছে ।