বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের সঙ্গে নতুন করে,যুদ্ধে জড়াতে চাননা ন্যাটো

অনলাইন নিউজ পোর্টাল 15 জুন 2021, 08:24 সকাল 945 বার পঠিত
চীনের সঙ্গে নতুন করে,যুদ্ধে জড়াতে চাননা ন্যাটো

 চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়ানোর ইচ্ছে ন্যাটো জোটের নেই বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ব্রাসেলসে।  

 তিনি বলেন, আমরা চীনের সঙ্গে শীতল যুদ্ধে জড়াতে চাই না এবং চীন আমাদের শত্রুও নয়। তবে চীনের সামরিক শক্তির বিকাশে আমাদের নিরাপত্তার জন্য যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।ন্যাটোর শীর্ষ নেতাদের বৈঠক শুরুর আগে এ মন্তব্য করেছেন জেন্স স্টোলটেনবার্গ।

জেন্স স্টোলটেনবার্গ আরো  বলেন, জলবায়ু পরিবর্তন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের সঙ্গে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। চীন ন্যাটোর শত্রু না হলেও পাশ্চাত্যের সঙ্গে চীনের মূল্যবোধের তফাত রয়েছে।  আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে চীনের সর্বাত্মক প্রভাব বিস্তারের প্রচেষ্টার জবাব দেয়ারও প্রয়োজন রয়েছে।  
তিনি আরো বলেন, চীনকে মোকাবিলা করা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। চীনের প্রভাব প্রতিহত করার কৌশল নিয়ে এবারের শীর্ষ বৈঠকে আলোচনা হবে। ব্রাসেলসে গতকাল সোমবার ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং আজ তা শেষ হওয়ার কথা রয়েছে।