বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের মহড়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানল জাপানে

মোহাম্মদ খাইরুল আমিন 05 আগস্ট 2022, 10:48 দুপুর 373 বার পঠিত
চীনের মহড়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানল জাপানে

তাইওয়ান প্রণালীতে চীনের চলমান সামরিক মহড়ায় ব্যবহার করা কয়েকটি ক্ষেপণাস্ত্র জাপানের সমুদ্রসীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হেনেছে। এমন অভিযোগ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি।

গতকাল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রী নোবুও কিশি বলেন, ‘‘চীনের প্রতিরক্ষাবাহিনী বৃহস্পতিবারের মহড়ায় ৯টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৫টি আঘাত হেনেছে জাপানের ওকিনাওয়া অঞ্চলের হাতেরুমা দ্বীপের কাছে।’’ 

জাপানের সবচেয়ে দক্ষিণের প্রশাসনিক অঞ্চল ওকিনাওয়া তাইওয়ানের খুব কাছে অবস্থিত। এবারই প্রথম চীনের কোনো ক্ষেপণাস্ত্র জাপানের সমুদ্রসীমায় পড়েছে বলে জানান দেশটির মন্ত্রী। 

এক্সক্লুসিভ ইকোনমিক জোনে জাপানের উপকূলরেখা থেকে দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। চীনের ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের পানিতে পড়েছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে নিজেদের সমুদ্রসীমায় চীনা ক্ষেপণাস্ত্রের আঘাতকে সহজভাবে নেয়নি জাপান।