বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের ২৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি

অনলাইন নিউজ পোর্টাল 28 আগস্ট 2020, 07:56 বিকাল 197 বার পঠিত
চীনের ২৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি

চীনের ২৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, চীনের কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানির কয়েকটি সহায়ক কোম্পানিসহ রাষ্ট্রনিয়ন্ত্রিত ২৪টি কোম্পানি দেশটির সামরিক বাহিনীকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সীমানা বিস্তারে সহায়তা করছে।তাদের এ পদক্ষেপের কারণে অবশ্যই জবাবদিহি করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে কোম্পানিগুলো মার্কিন বাণিজ্য বিভাগের তালিকায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এসব চীনা কোম্পানির সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো পণ্য বা প্রযুক্তি কেনাবেচা করতে পারবে না।

এই কাজের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। তবে এই নিষেধাজ্ঞায় জড়িত ব্যক্তিদের নাম বা তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।