বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন সরকার

অনলাইন নিউজ পোর্টাল 24 জুলাই 2020, 02:07 দুপুর 291 বার পঠিত
চীনে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন সরকার

যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেট বন্ধের আদেশের পর পাল্টা জবাব হিসেবে এবার চীনে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন সরকার। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশের একদিন পরই এমন পদক্ষেপের কথা জানালো চীন। শুক্রবার সকালে শিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন।

এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চেংদুতে মার্কিন কনস্যুলেট জেনারেলের সব ধরনের কার্যক্রম ও প্রক্রিয়ার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীন। সেই সঙ্গে কনস্যুলেটটির সব ধরনের বাণিজ্য এবং অন্যান্য কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে। হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুইজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়। একইদিন রাতে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গোপন নথি পুড়াতে গিয়ে আগুন লাগার এই ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার্কিন পুলিশ। তবে তাদেরকে কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

পরদিন বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দেয়। এই ঘটনায় পাল্টা ব্যবস্থা নেয়ার কড়া হুমকি দেয় চীন। এক দিন পরেই চেংদুর মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ আসল।