চীনে ফের করোনা আতঙ্ক
অনলাইন নিউজ পোর্টাল
•
17 জুন 2020, 06:49 বিকাল
•
836 বার পঠিত
নতুন করে আবারো করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে চীনে। দেশটির রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সংক্রমণ ঠেকাতে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ফের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশ ও দেশের বাইরে অন্তত ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করে দিয়েছে বেইজিং নগর কর্তৃপক্ষ।
গত ছয় দিনে দিনে বেইজিংয়ে ১৩০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সেখানে এই ভাইরাসের দ্বিতীয়ধাপের সংক্রমণ শুরু হতে চলছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল কলেজ।
নগরীর বাসিন্দাদের শহর ত্যাগ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরমধ্যে বেইজিং যেসব পর্যটক অন্যান্য প্রদেশে বেড়াতে গেছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।