বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে বন্যা-ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

অনলাইন নিউজ পোর্টাল 11 জুন 2020, 04:25 দুপুর 199 বার পঠিত
চীনে বন্যা-ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকেই। এছাড়াও গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ১৩০০’র বেশি বাড়িঘর ভেঙে পড়েছে। প্লাবিত হয়েছে ১ হাজারেরও বেশি হোটেল। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টিরও বেশি পর্যটন এলাকা।
এদিকে বন্যা ও ভূমিধসে হুনান প্রদেশে ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যায় সরাসরি অর্থনৈতিক ক্ষতি ৫৫ কোটি মার্কিন ডলারেরও বেশি।

চলতি মাসের শুরু থেকেই চীনে প্রবল বৃষ্টিতে ওইসব অঞ্চলের অন্তত ১১০টি নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করছে। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।