বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে আবারো পুরনো মহামারি প্লেগের প্রাদুর্ভাব

অনলাইন নিউজ পোর্টাল 07 জুলাই 2020, 09:37 রাত 309 বার পঠিত
চীনে আবারো পুরনো মহামারি প্লেগের প্রাদুর্ভাব

করোনাভাইরাস বিস্তার রোধে শুরু থেকেই কঠোর অবস্থানে চীন। তবে করোনা ছাড়াও নানা ব্যাকটেরিয়া বা ভাইরাসের হানার মুখে পড়ছে দেশটি। এবার দেশটিতে দেখা গিয়েছে পুরনো মহামারি প্লেগের প্রাদুর্ভাব। গত নভেম্বরে আক্রান্ত চার প্লেগ রোগীর মধ্যে দুই জনের ছিল নিউমোনিক প্লেগ। আর বাকিদের ছিল বিউবোনিক প্লেগ। তাই করোনাকালে ছড়িয়ে পড়া বিউবোনিক প্লেগের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টির শঙ্কা রয়েছে।

মধ্যযুগে বিউবোনিক প্লেগকে ব্ল্যাক ডেথ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি ছোঁয়াচে রোগ হিসেবে বিবেচিত। মূলত ইঁদুর, কাঠবেড়ালি জাতীয় প্রাণী থেকে বিউবোনিক প্লেগ ছড়ায়। এ প্লেগে আক্রান্ত মাছি কাউকে কামড়ালে রোগটি সংক্রমিত হতে পারে। 

বিউবোনিক ও নিউমোনিক জাতীয় প্লেগ শুরু দিকে অ্যান্টিবায়োটিক ওষুধে সেরে ওঠার সম্ভাবনা থাকে। তবে প্লেগ দ্রুত ছড়াতে পারে।  প্লেগ আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখতে হয়। চিকিৎসকেরা করোনা রোগীর চিকিৎসার মতোই প্লেগ রোগীদের চিকিৎসা সেবা দিতে হয়। প্লেগের লক্ষণগুলো হচ্ছে- আচমকা ধুম জ্বর অনুভূত, মাথায় ও গোটা শরীরে যন্ত্রণা, দুর্বলতা, বমি, বা বমি বমি ভাব। এছাড়া লসিকা গ্রন্থি ফুলে ব্যথা হতে পারে।

চতুর্দশ শতকে ইউরোপের এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয় বিউবোনিক প্লেগে। এ রোগ তিনবার মহামারীর আকার নিয়ে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের মতো বিউবোনিক প্লেগের জন্ম হয় দক্ষিণ পশ্চিম চীনে। দেশটির ইউনান থেকে আফিং ব্যবসায়ীদের মাধ্যমে ১৮৯৪-এ এ রোগ বিশ্বে ছড়িয়ে যায়। এতে তৃতীয় প্লেগ অতিমারি শুরু হয়।