বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ পোর্টাল 10 জুলাই 2020, 01:03 দুপুর 853 বার পঠিত
চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের শক্তিশালী পলিটব্যুরোর এক সদস্যসহ দেশটির চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ফলে, বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা জারি করায় এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

জানা গেছে, নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ পদাধিকারী চীনা পলিটব্যুরোর সদস্য চেনের বিরুদ্ধে উইঘুরসহ অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ওপর নজরদারি, বন্দী করা, জোরপূর্বক দীক্ষাদানের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখেরও বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

তবে বৃহস্পতিবার চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন সরকার।