বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চালু করা হয়েছে ইরাকের আন্তর্জাতিক বিমানবন্দর

অনলাইন নিউজ পোর্টাল 24 জুলাই 2020, 11:07 দুপুর 228 বার পঠিত
চালু করা হয়েছে ইরাকের আন্তর্জাতিক বিমানবন্দর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার পুরোদমে ওই বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দর খুলে দেয়া হলেও যাত্রীদের কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে। 

তিনি জানান, ইরাকে প্রবেশ করা সব যাত্রীকে ফ্লাইটে ওঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। এতে যাদের ফলাফল নেগেটিভ আসবে কেবল তারাই যাত্রা করতে পারবেন। এছাড়া যারা দেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করবেন তাদের অবশ্যই ফ্লাইটের কয়েকদিন আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে দেখা হবে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ইরাকে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ১২২ জন। সুস্থ হয়ে উঠেছে ৬৯ হাজার ৪০৫ জন।