বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বৈরুতে বিক্ষোভে এলোপাতাড়ি গুলিতে নিহত ছয়জন

অনলাইন নিউজ পোর্টাল 14 অক্টোবর 2021, 08:10 রাত 302 বার পঠিত
বৈরুতে বিক্ষোভে এলোপাতাড়ি গুলিতে নিহত ছয়জন

লেবাননের রাজধানী বৈরুতে বিচারপতি তারেক বিতারকে বন্দর বিস্ফোরণের তদন্ত থেকে সরিয়ে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

১৪ অক্টোবর হিজবুল্লাহ ও আমল আন্দোলনের ডাকা বিক্ষোভে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লেবাননকে সহিংসতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে সতর্ক করেন।

প্রতিবেদনে বলা হয়, বৈরুতের জাস্টিস প্যালেসের সামনে বিচারক তারেক বিতারের পদত্যাগ চেয়ে হিজবুল্লার শত শত সমর্থক ও মিত্র কালো জামা পরে বিক্ষোভ করছিলেন। এ সময় জাস্টিস প্যালেসের পাশে তাইয়াউনের কয়েকটি ভবনের ওপর থেকে গুলির শব্দ আসতে থাকে। বন্দুকধারীরা ছাদ থেকে বিক্ষোভে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
 
ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। এছাড়াও ওই এলাকার আশপাশে এবং প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দুকধারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।