বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বন্ডি বিচে হামলায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ

মোহাম্মদ খাইরুল আমিন 17 ডিসেম্বর 2025, 12:57 দুপুর 152 বার পঠিত
বন্ডি বিচে হামলায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ বুধবার অনুষ্ঠিত হবে। এই হামলায় প্রাণ হারানো রাব্বি এলি শ্লাঞ্জারের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন শোকার্ত মানুষ।

সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

‘বন্ডি রাব্বি’ নামে পরিচিত পাঁচ সন্তানের জনক এলি শ্লাঞ্জারের অন্ত্যেষ্টিক্রিয়া হবে বন্ডি সিনাগগে। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করছে ‘এক্সিকিউটিভ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ান জিউরি’।