বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 05 মে 2021, 08:52 রাত 1,345 বার পঠিত
বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী গ্রীষ্মেই দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। ২০১৯ সালে এ জুটি বাগদান সেরেছিলেন। তার সঙ্গী টিভি উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের বয়স ৪৪। এ যুগলের দুই বছর বয়সী একটি মেয়েও আছে।

স্থানীয় কোস্ট রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনার কথা জানালেও তারিখ বলেননি নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী। “আমরা দু’জন অবশেষে বিয়ের একটি তারিখ পেয়েছি,” সাক্ষাৎকারে জেসিন্ডা এমনটাই বলেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

জেসিন্ডা প্রথমবার প্রধানমন্ত্রী হন ২০১৭ সালে; তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ পদে বসেন।