বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৯৬২ মৃত্যু 

মোহাম্মদ খাইরুল আমিন 12 জুলাই 2022, 11:06 দুপুর 377 বার পঠিত
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৯৬২ মৃত্যু 

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন মানুষ। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬২ জন। 

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ মঙ্গলবার সকালে এেই তথ্য পাওয়া গেছে।

তাদের আপডেট করা সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মোট ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬২ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ধরা পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লুএইচও করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে।