বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিরোধীরা সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে- ইমরান খান

অনলাইন নিউজ পোর্টাল 29 ডিসেম্বর 2020, 12:21 দুপুর 272 বার পঠিত
বিরোধীরা সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে- ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের নেতারা ভালভাবেই অবহিত যে, তাদেরকে ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্সের (এনআরও) সুবিধা দেয়া হবে না। তাই তারা পাকিস্তানের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে।

এনআরও অর্ডিন্যান্সের সুবিধা দেয়া হলে তাদেরকে দুর্নীতির মামলা থেকে রেহাই দেয়া হয়। উল্লেখ্য, রোববার পাকিস্তানের লারকানায় প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকীতে বিশাল জনসমাবেশ করেছে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। সেখান থেকে ইমরান খান ও সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, তাকে ‘সিলেক্ট’ করেছে যারা তাদের সমর্থন প্রত্যাহার করতে হবে ইমরান খানের ওপর থেকে। এর জবাবে ইমরান খান ওই মন্তব্য করেছেন। তিনি সোমবার সরকারের মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।



বৈঠকে ইমরান খান আরো বলেন, যদি পিডিএমের ইস্যু হয় নির্বাচনে জালিয়াতি, তাহলে তাদের উচিত আমাদের সঙ্গে নির্বাচনী বিধি সংশোধনে যোগ দেয়া। কিন্তু আড়াই বছরে তারা আইন প্রণয়নের ক্ষেত্রে অংশ নেয়নি। তিনি বিরোধী দলগুলোকে একগুচ্ছ মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেন। বলেন, মিথ্যা কথায় জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিরোধীরা সরকারকে ব্লাকমেইল করতে পারবে না।