বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে জাপান

অনলাইন নিউজ পোর্টাল 30 জুলাই 2020, 06:18 বিকাল 422 বার পঠিত
বিদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে জাপান

মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিলো জাপান। আগামী সপ্তাহ থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেন যে, নিষেধাজ্ঞা জারির পূর্বে যেসব বিদেশি নাগরিক জাপানে প্রবেশ করতে পারেনি আগামী সপ্তাহ থেকে তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে। বৈধ ভিসা আছে এমন সব আন্তর্জাতিক শিক্ষার্থী ও শ্রমিকসহ সব বিদেশি নাগরিক প্রবেশের অনুমতি পাবেন। বুধবার থেকে পুনরায় প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বিদেশি নাগরিকরা তাদের জাতীয়তা নির্বিশেষে জাপানে প্রবেশের জন্য আবেদন করতে পারবে। প্রয়োজনীয় নিয়মকানুন পূরণের পরেই তাদের প্রবেশ করতে দেয়া হবে।

মহামারি এ ভাইরাসের কারণে ১৪০ টি দেশের মানুষদের জাপানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে পর্যায়ক্রমে এগুলো উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।