বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে ভিসার নিয়মে পরিবর্তন আসছে

অনলাইন নিউজ পোর্টাল 07 জুলাই 2020, 06:27 বিকাল 216 বার পঠিত
বাহরাইনে ভিসার নিয়মে পরিবর্তন আসছে

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতি পোষাতে অর্থনৈতিক সহায়তা হিসেবে বাহরাইনে ৫০% ছাড়ে ভিসা নবায়ন, মালিক পরিবর্তন ভিসার সুযোগ দিয়েছে শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সবাই রেসিডেন্ট পারমিটের এ সুযোগ গ্রহণ করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও এসেছে নতুন কিছু নিয়ম। এলএমআরএ এর নতুন এ ঘোষণা অনুযায়ী কোম্পানির ওয়ার্ক পারমিট নতুন/নবায়ন ফি ২ বছরের জন্য মোট ২৯৪ দিনার পরিশোধ করবে। এছাড়া কোম্পানির ওয়ার্ক পারমিট ১ বছরের জন্য মোট ১২২ দিনার পরিশোধ করবে। অপর দিকে নতুন ফ্লেক্সি ভিসার ১ বছরের ফ্লেক্সি পারমিট ফিসহ মোট ৩০২ দিনার পরিশোধ করতে হবে। নবায়নকারীদের ক্ষেত্রে ১ বছরের ফ্লেক্সি পারমিট ফিসহ মোট ২০২ দিনার পরিশোধ করতে হবে।

এলএমআরএ এর নতুন নিয়ম অনুযায়ী কোনো কর্মী ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান মালিক হতে নতুন মালিকের অধীনে ভিসা পরিবর্তন করতে চাইলে বর্তমান স্পন্সর অথবা মালিক অবশ্যই কর্মীর ভিসা বাতিল করতে হবে। এক্ষেত্রে কর্মীর ভিসা বাবদ প্রদানকৃত অবশিষ্ট মাসের ফি হিসাব করে নতুন স্পন্সর পূর্ববর্তী স্পন্সরকে বুঝিয়ে দিতে হবে।

এছাড়াও কোনো কর্মীকে একই কোম্পানি রেজিস্ট্রেশনের এক শাখা থেকে অন্য শাখায় পরিবর্তনে এপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি এলএমআরএ এর অফিসে সাক্ষাৎ অথবা ই-সাপোর্টের মাধ্যমে আবেদন করে তা সমাধান করতে হবে।