বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছাকাছি রকেট হামলা

অনলাইন নিউজ পোর্টাল 18 জুন 2020, 12:18 দুপুর 1,243 বার পঠিত
বাগদাদে মার্কিন দূতাবাসের কাছাকাছি রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে কয়েকটি রকেট আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোররাতে এই রকেট হামলা হয়।

ইরাকি গণমাধ্যম তিনটি থেকে চারটি রকেট আঘাত হানার কথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আজ ভোররাতে মার্কিন দূতাবাস থেকে সাইরেন বাজার শব্দ শুনেছেন।

তবে এসব রকেট ঠিক কোথায় গিয়ে পড়েছে এবং তাতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

বাগদাদের মার্কিন দূতাবাসের পাশাপাশি ‘আত-তাজি’ ও ‘আল-বালাদ’ ঘাঁটিসহ ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের ঘাঁটিগুলোতে বিগত কয়েক মাসে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে।