বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হলো স্টেডিয়ামে

অনলাইন নিউজ পোর্টাল 02 আগস্ট 2020, 12:44 দুপুর 102 বার পঠিত
আয়ারল্যান্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হলো স্টেডিয়ামে

করোনাভাইরাস কারণে জারি করা বিভিন্ন বিধিনিষেধের আলোকে সীমিত পরিসরে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে বা বাসাতেই ঈদের নামাজ পড়েছেন মুসলমানরা। তবে আয়ারল্যান্ডের ডাবলিনে বসবাসরত মুসলিমরা রোদ ঝলমলে সকালে ঈদের নামাজ পড়েছেন স্থানীয় একটি স্টেডিয়ামে। 

আয়ারল্যান্ডের ঐতিহাসিক ক্রোক পার্ক স্টেডিয়ামটি ঈদুল আজহার নামাজের জন্য খুলে দেওয়া হয়। করোনাভাইরাস লকডাউনের পর এই প্রথম মুসলমানদের বড় কোনও জমায়েত হলো এর মধ্য দিয়ে। শুরুতে শুক্রবার ঈদের নামাজে ৫০০ জন মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত ২০০ জন অংশগ্রহণ করেছেন। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান নেন মুসল্লিরা।

আয়ারল্যান্ডের ২০১৬ সালের আদমশুমারি অনুসারে, ওই বছর দেশটিতে ৬৩ হাজার মুসলিম বাস করতেন। ১৯৯১ সালে এই সংখ্যা ছিল ৪ হাজারের কম। এখন ধারণা করা হয় এই সংখ্যা এক লাখের বেশি হতে পারে।