বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আয়া সোফিয়া উদ্ধার একটা সূচনা মাত্র: এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল 15 জুলাই 2020, 04:51 দুপুর 270 বার পঠিত
আয়া সোফিয়া উদ্ধার একটা সূচনা মাত্র: এরদোগান

তুরস্কের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয়েছে। ইতিহাস বলছে, ৫৩৭ খ্রীস্টাব্দে এই স্থাপনা নির্মাণ করা হয়। দীর্ঘ সময় গীর্জা হিসেবে ব্যবহারের পর ১৪৫৩ সালে এটিকে মসজিদে রূপান্তর করা হয়েছিল। ১৯৩৪ সালে এটিকে জাদুঘর হিসেবে ঘোষণা দেয় তৎকালীন তুর্কি সরকার। আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে বর্তমানে হাজিয়া সোফিয়া আবারো একটি মসজিদ।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বলেন, আয়া সোফিয়া উদ্ধার করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে পৃথিবীর সব মুসলমান আশার আলো খুঁজে পাবেন। তবে এটা আমাদের প্রথম পদক্ষেপ। মুসলমানদের ঐতিহাসিক আরো একটি স্থাপনা ইসরায়েল দখলদার বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ আছে, এবার সেটাও উদ্ধার করা হবে। জেরুজালেমে অবস্থিত আল আকসা উদ্ধারের ক্ষেত্রে এটা একটা সূচনা মাত্র।