বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল 28 জুলাই 2020, 03:17 দুপুর 175 বার পঠিত
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে দেখা গেছে, রেজিস্টার্ড ভোটারদের শতকরা ৫১ ভাগ ভোট দেবেন বাইডেনকে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন শতকরা ৪১ ভাগ ভোটার। 

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মহামারি করোনাভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের মারাত্মক ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণ বৈষম্য ও পুলিশি বর্বরতা নিয়ে যখন জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে তখন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।