বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আরো ২৭৫টি অ্যাপ বাতিল করবে ভারত

অনলাইন নিউজ পোর্টাল 06 আগস্ট 2020, 12:04 দুপুর 139 বার পঠিত
আরো ২৭৫টি অ্যাপ বাতিল করবে ভারত

মোবাইল অ্যাপ পাবজি, লুডো ওয়ার্ল্ড বা আলিএক্সপ্রেসের মতো ২৭৫টি অ্যাপ বাতিল করবে ভারত। ভারতের নিরাপত্তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে এই অ্যাপগুলি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছে কেন্দ্র।

এরপর থেকেই আরও কড়া নজরদারি চালানো শুরু হয়েছে চীনা অ্যাপগুলির ওপর। মোবাইল গেম সেনসেশন পাবজির সংস্থা টেনসেন্ট, আলিবাবা গ্রুপের শপিং পোর্টাল আলিএক্সপ্রেস বা শাওমির জিলি রয়েছে ব্যান হতে চলা অ্যাপের তালিকায়। এর মধ্যে শাওমির ১৪টি অ্যাপ রয়েছে। রয়েছে তুলনামূলক কম জনপ্রিয় কাপকাট বা ফেসইউ। মেইটু, এলবিই টেক, পারফেক্ট কর্প, নেটাসে গেমস, ইয়ুজু গ্লোবালের নাম রয়েছে ব্যান হতে চলা অ্যাপের তালিকায়। 

জানা গিয়েছে যে ৫৯টি চীনা অ্যাপ আগে বাতিল করেছিল কেন্দ্র, তার ক্লোন এই নতুন ব্যান হওয়া অ্যাপগুলি। যেমন টিকটক লাইট, ইউচ্যাট লাইট ইত্যাদি। পাশাপাশি জানা গিয়েছে আরও ২৭৫টি অ্যাপ বাতিল করার রাস্তায় হাঁটতে পারে কেন্দ্র। এরমধ্যে রয়েছে অত্যন্ত জনপ্রিয় গেম অ্যাপ পাবজি।