আর্জেন্টিনায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
অনলাইন নিউজ পোর্টাল
•
19 জানুয়ারী 2021, 01:44 দুপুর
•
224 বার পঠিত
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে আর্জেন্টিনায় । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমকি ৮। সান জুয়ান প্রদেশে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সোমবার রাতে ভূমিকম্পটি আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার বা ৬ দশমিক ২১ মাইল। মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।