আরব দেশের প্রথম মঙ্গলযাত্রা
প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলগ্রহ অভিযানে নামছে আরব আমিরাত। পাঁচ বছরের মতো সময় নিয়ে একটি মহাকাশযান তৈরি করেছে দেশটি। মানবহীন এই মহাকাশযানটির নাম দেয়া হয়েছে ‘আমাল’।
জাপানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দ্বিপ তানেগাশিমা থেকে ১৪ জুলাই মহাকাশযানটি উৎক্ষেপণ করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক গেলে ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গলগ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস। মঙ্গলগ্রহের এক বছর ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহেরে কক্ষপথ প্রদক্ষিণ করবে। মঙ্গলগ্রহেরে কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা।
জাপানিজ রকেট দ্বারা চালিত মহাকাশযানটিতে তিন ধরনের সেন্সর থাকবে। যার কাজ হবে মঙ্গলগ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করা। মহাকাশযানটিতে খুব শক্তিশালী ক্যামেরা থাকবে। যা দিয়ে মঙ্গলগ্রহের জলবায়ু সম্পর্কে একটি সামগ্রিক চিত্র পাওয়া যাবে।