বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আমেরিকায় মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিল পাস

অনলাইন নিউজ পোর্টাল 26 জুলাই 2020, 11:41 দুপুর 670 বার পঠিত
আমেরিকায় মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিল পাস

মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘নো ব্যান এ্যাক্ট’ নামে একটি বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে। ২৩৩-১৮৩ ভোটে ২২ জুলাই বিলটি পাস হয়।

বিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে কংগ্রেসওম্যান গ্রেস মেং। কংগ্রেসের উচ্চকক্ষেও বিলটি পাস করার জন্য সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এটি সিনেটে পাস হলে পাঠানো হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য। তবে তা সম্ভব হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদি তিনি স্বাক্ষর দিতে না চান, তাহলে আবার দুই তৃতীয়াংশ ভোটে কংগ্রেসে বিলটিকে পাস করাতে হবে। এটি হলে ট্রাম্পের সই ছাড়াই বিলটি আইনে পরিণত হবে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প মুসলিম দেশ থেকে অভিবাসন নিষেধাজ্ঞা দেন। তার প্রথম নিষেধাজ্ঞায় রয়েছে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান।