আলবেনিয়ায় মসজিদে অতর্কিত হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 10:08 দুপুর
•
208 বার পঠিত
ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ার রাজধানী তিরানার একটি মসজিদে ছুরি হামলা হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার জোহরের নামাজের পর মসজিদে ওই হামলার ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ বলছে, ছুরি হামলার পরই সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়ে, গ্রেফতার ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন। গত মার্চের এক ছুরি হামলার ঘটনায় পুলিশ তাকে খুঁজছিল।