বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আল-আকসায় হামলা, এরদোগানের হুংকার

অনলাইন নিউজ পোর্টাল 09 মে 2021, 05:50 বিকাল 242 বার পঠিত
আল-আকসায় হামলা, এরদোগানের হুংকার

জেরুজালামের আল আকসা মসজিদে ইসরাইলের হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। 

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে শনিবার (০৮ মে) এরদোয়ান টুইটারে লিখেন, ‘আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইসরাইলের জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। দুর্ভাগ্যক্রমে প্রতি রমজানে ইসরাইল এই হামলা চালায়।’ 

এরদোয়ান আরও লেখেন ,  ‘একজন তুরস্কের নাগরিক হিসেবে যে কোনো পরিস্থিতে আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াব।’

এছাড়া শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন,  ‘ইসরাইল নিষ্ঠুর ও সন্ত্রাসবাদী রাষ্ট্র। তারা ক্রমাগত মুসলমানদের ওপর আক্রমণ চালাচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘আমি জাতিসংঘ এবং সব মুসলিম সংগঠনকে এই গুরুতর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।’

এদিকে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের কাছে দ্বিতীয় রাতের মতো পুলিশ এবং ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এবং আল-জাজিরা। এতে অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।