আজ শুরু হচ্ছে জোহানেসবার্গে ব্রিকসের ৩ দিনের শীর্ষ সম্মেলন
তিন দিনের শীর্ষ সম্মেলনের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস নেতারা আজ মিলিত হবেন। ব্রিকস দেশগুলো (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশ প্রতিনিধিত্ব করে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, ব্রাজিলের রাষ্ট্রপতি, লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং অন্যান্য আরো ৫০ জন নেতাকে স্বাগত জানাবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের জন্য বর্তমানে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার মুখে আছেন। তিনি এজন্য সরাসরি উপস্থিত হতে পারবেন না। তার পক্ষ থেকে উপস্থিত থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ১৫তম ব্রিকস সম্মেলনের থিম হলো ‘ব্রিক্স এবং আফ্রিকা’।
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন আফ্রিকায় লড়াই করছে অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের জন্য। ফলে মহাদেশটি একটি কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে।