আইভরি কোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
আইভরি কোস্টের উত্তরাঞ্চলে পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সব আরোহীই প্রাণ হারিয়েছেন। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স'র।
এদিকে আইভরি কোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স আরো জানায়, হেলিকপ্টারটি ওই এলাকায় নজরদারি মিশনে অংশ নিয়েছিল। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এদিকে আইভরি কোস্টের সঙ্গে বুরকিনা ফাসোর স্থল সীমান্ত থাকায় আল কায়েদা সঙ্গে সম্পর্কিত হামলা বেড়ে গেছে। এ বছর ১৮ আগস্ট বুরকিনা ফাসোতে একটি কনভয়ে হামলায় সন্ত্রাসী হামলায় ৩০ জন সাধারণ মানুষ, ১৪ জন সেনা ও তিনজন মিলিশিয়া স্বেচ্ছাসেবক নিহত হয়।
বুরকিনা ফাসোর সরকার ধারনা করেছে এই হামলার পিছনে আল কায়েদা সংশ্লিষ্ট রয়েছে। বুরকিনা ফাসো খুবই গরিব দেশ। তাদের নিরাপত্তা বাহিনীর হাতেও সর্বাধুনিক অস্ত্রশস্ত্র নেই। ২০১৫ সাল থেকে এই দেশ হিংসার শিকার।