বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আগস্টে ব্রিকসে যোগ দিচ্ছে বাংলাদেশ

মোহাম্মদ খাইরুল আমিন 16 জুন 2023, 08:59 রাত 446 বার পঠিত
আগস্টে ব্রিকসে যোগ দিচ্ছে বাংলাদেশ


গেলো কয়েক মাস আগে বাংলাদেশ ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে আগামী আগস্টেই যোগ দিতে যাচ্ছে বিশ্বের বহুল আলোচিত অন্যতম বিকল্প অর্থনৈতিক জোট ব্রিকসে।  এতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও জোড়ালো ও সমৃদ্ধশালী দেশ হিসাবে বিবেচিত হবে। 
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলো রীতিমতো বাংলাদেশকে নজরদারি করছে এবং সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়ে আসছে।  এতে বাংলাদেশের ক্ষমতাসীন দলেরা মনে করছে পশ্চিমা দেশগুলো আমাদের উপর নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে।  বিশেষ করে আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞায় বাংলাদেশের ক্ষমতাসীন দল বিব্রতবোধ করছে।  তাই,  পশ্চিমা দেশগুলোকে রাজনৈতিক চপেটাঘাত করতেই বাংলাদেশের ব্রিকসে যোগ দেওয়া।

কী এই ব্রিকস,  কী তাদের উদ্দেশ্য? 
বিশ্বের ক্ষমতাধর ৫টি রাষ্ট্রের  সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোটকে ব্রিকস বলে। যা মার্কিন ডলারের বিপরীতে ভিন্ন নতুন বিশ্ব মুদ্রার প্রচলন। যে দেশগুলোর সমন্বয়ে তা গঠিত  সে দেশগুলো হলো - ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা।
আমেরিকার ডলারের মাধ্যমে একচ্ছত্র আধিপত্যকে কবর দেওয়ার উদ্দেশ্যই এই ব্রিকস কয়েন এর আবির্ভাব।
ব্রিকস শব্দের পূর্ণ অর্থ হলো- বি এ ব্রাজিল,  আর এ  রাশিয়া,  আই এ  ইন্ডিয়া,  সি এ চায়না, এস এ সাউথ আফ্রিকা।
২০০৯ সালের পূর্বে এর নাম ছিল ব্রিক। পরবর্তীতে সাউথ আফ্রিকা যোগ দিলে তার নাম হয় ব্রিকস।
উদ্দেশ্য - ডলার সিস্টেমের মাধ্যমে আমেরিকা একচ্ছত্র ভাবে পুরো বিশ্বে তাদের আধিপত্য বিস্তার লাভ করেছে।  সেই সুবাদে বিভিন্ন দেশে কারণে অকারণে নিষেধাজ্ঞা জারি করে দেয়।  তাদের এই একক আধিপত্যকে নির্মূল করার অভিপ্রায়ে চীনের নেতৃত্বে  বিশ্বের কয়েকটি দেশের সমন্বয়ে এটি গঠিত হয়। সেই ৫টি দেশ ছাড়াও আরব-আমিরাত, কুয়েত, ইরান, ফিলিস্তিন ও অন্তর্ভুক্ত।
আগামী আগস্টে বাংলাদেশ ও যোগ দিতে যাচ্ছে এই ব্রিকসে।  এতে করে বিশ্ব মোড়লে বাংলাদেশের অবস্থান ভিন্ন পর্যায়ে যেতে পারে। 
অচিরেই ব্রিকস কয়েন ডলারের বিপরীতে বিশ্ব বাজারে আসবে।