আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৬
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 জানুয়ারী 2022, 11:10 দুপুর
•
519 বার পঠিত
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৬ জন নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
গত (১৭ জানুয়ারি) এ খবর জানিয়েছে আলজাজিরা ও সংবাদ সংস্থা।
প্রতিবেদনে বলা হয়, প্রথম ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক ২৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানে ৭০০ এর বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।