বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে পৃথক বোমা হামলায় ১০ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল 02 জুন 2021, 12:29 দুপুর 667 বার পঠিত
আফগানিস্তানে পৃথক বোমা হামলায় ১০ জন নিহত

আফগানিস্তানের কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

মঙ্গলবার পশ্চিম কাবুলে প্রথমে দুটি বোমা হামলা চালানো হয়। এখানেই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্য হামলাটি হয় উত্তর কাবুলে। যেখানে কোন প্রাণহানি হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড।

দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। কারণ হামলাটির স্থানে হাজারা জাতিগোষ্ঠীটির বসবাস রয়েছে। হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। বেশিরভাগ হাজারা জনগোষ্ঠীই শিয়া মতের অনুসারী। তবে দ্বিতীয় হামলাটির কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।