বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল 11 জুন 2020, 11:48 দুপুর 856 বার পঠিত
আফগানিস্তানে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর শঙ্কা করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার গ্যাস বিস্ফোরণের পর ওই খনিটিতে ভূমিধসের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দুই জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আর বাকি পাঁচ শ্রমিকের মরদেহ রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।খনিটির ভেতর এখনো আরো ১১ জন আটকা পড়ে আছেন। 

আফগানিস্তানে সম্প্রতি বেশ কয়েকটি খনি দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে কোন রকম প্রশিক্ষণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে শ্রমিকরা খনিতে কাজ করেন।