বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 15 অক্টোবর 2026, 08:07 সকাল • 4 বার পঠিত
আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর রায় ঘোষণা করেন।

গত ১ অক্টোবর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

মামলাটিতে বাদী ও তদন্ত কর্মকর্তা জাকির হোসেনসহ দুদকের ১১ সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন সাক্ষ্য দেন দুদকের উপসহকারী পরিচালক ও মামলার বাদী জাকির হোসেন।

এরপর আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা করেন। ‍এরপর গত ২৪ সেপ্টেম্বর আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন আসামি।

 মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়ামের ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্তের পর একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। অভিযোগপত্রে বলা হয়, তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

এরপর গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।