বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আবারো করোনার সংক্রমণ বেড়েছে দক্ষিণ কোরিয়ায়

অনলাইন নিউজ পোর্টাল 15 আগস্ট 2020, 07:45 বিকাল 168 বার পঠিত
আবারো করোনার সংক্রমণ বেড়েছে  দক্ষিণ কোরিয়ায়

পাঁচ মাসেরও বেশি সময় পর আবারো করোনার সংক্রমণ বেড়েছে  দক্ষিণ কোরিয়ায়। ফলে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা জারি করেছে দেশটি। বিশেষ করে দেশটির রাজধানী সিউলে এ বিধিনিষেধ কঠোর করা হয়েছে। জানা গেছে, শনিবার দেশটিতে নতুন করে ১৬৬ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৫৫ জনই স্থানীয়ভাবে সংক্রমিত।

করোনার বিস্তার রোধে ফের সামাজিক দূরত্ব আরোপ করা হয়েছে সিউল ও জিওংগিতে। ফলে ইনডোর জনসমাবেশ ৫০ জনের বেশি লোক উপস্থিত থাকতে পারবে না। আউটডোর সমাবেশে ১০০ মানুষের উপস্থিতি সীমাবদ্ধ থাকবে। এছাড়া কোনো ক্রীড়া ইভেন্টে কোনো দর্শক থাকতে পারবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সি-কিউন বলেছেন, সিউল ও তার প্রতিবেশী জিওংগি প্রদেশে করোনার বিস্তার খুব আশঙ্কাজনক। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।