২৪ঘন্টায় ভারতে করোনায় আরও ৩৬১৪ মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
30 মে 2021, 10:57 দুপুর
•
585 বার পঠিত
২৪ ঘন্টায় ভারতে করোনাভাইরাসে আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪১ জন।
ওয়ার্ল্ডোমিটারে রোববারের তথ্য অনুযায়ী, গত ১দিনে ভারতে আরও ৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৩ লাখ ২৫ হাজার ৯৯৮।
বর্তমান নতুন করে ১ লাখ ৭৪ হাজার ৪১ জনের দেহে করোনা সংক্রমণ হয়েছে। এখন পর্যন্ত সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। এ জন্য করোনার ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে।
তবে গত কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে থাকলেও মৃত্যু রয়েছে সাড়ে তিন হাজারের ওপরে।