বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

১শ’ কোটি ডোজ ভ্যাকসিন পাবে অনুন্নত দেশগুলো

অনলাইন নিউজ পোর্টাল 11 জুন 2021, 05:05 বিকাল 833 বার পঠিত
১শ’ কোটি ডোজ ভ্যাকসিন পাবে অনুন্নত দেশগুলো

জি৭ বৈঠকে বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিয়েছেন কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহের জন্য তারা অন্তত ১শ’ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনে অর্থ সহায়তা দেবে। আজ শুক্রবার যুক্তরাজ্যে তিনদিনব্যাপী এই বৈঠক হওয়ার কথা। বৃহস্পতিবার এ কথা জানায় বৃটেন।

বিশ্বের ৯২টি দরিদ্র ও নিম্ন মধ্যম আয়ের দেশে যুক্তরাষ্ট্রের ৫শ’ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দানের কথা জানানোর পরে এই ঘোষণার দেয়া হয়।

যুক্তরাজ্যের উদ্যোগে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অর্থনৈতিক শক্তিধর ৭টি দেশের নেতারা এই বৈঠকে মিলিত হচ্ছেন। এতে বলা হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৫ মিলিয়ন ডোজ সরবরাহসহ আগামী বছরে অতিরিক্ত অন্তত ১শ’ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিন ভাগ করে নেয়ার ধনী দেশগুলোর অঙ্গীকার অনুযায়ী প্রচেষ্টা জোরদারে দাতব্য সংস্থাগুলোর ‘ভ্যাকসিন বৈষম্য’ দূর করার ক্রমবর্ধমান আহবানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো।