বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

১৪টি দেশের পর্যটকদের ভ্রমণের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন নিউজ পোর্টাল 02 জুলাই 2020, 12:17 দুপুর 224 বার পঠিত
১৪টি দেশের পর্যটকদের ভ্রমণের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

নিরাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের পর্যটকদের ভ্রমণের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার শেনজেন ভিসার ‘সেইফ লিস্ট’ থেকে বাদ পড়লো ব্রাজিল, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারত। 

দ্য টেলিগ্রাফ’র প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ২৭ সদস্য দেশের সম্মেলনে ‘সেইফ লিস্ট’র ১৪টি দেশকে ভ্রমণের জন্য অনুমোদন দেয়া হয়। দেশগুলো হল- আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টিনিগ্রো, মরোক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া ও উরুগুয়ে। শর্তসাপেক্ষে চীনও অস্থায়ীভাবে অনুমোদন পেয়েছে।

নিরাপদ দেশগুলোর তালিকা থেকে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতকে বাদ দিয়েছে ইইউ। ১ জুলাই থেকে অস্ট্রেলিয়া, কানাডা, জাপানসহ আপাতত নিরাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের নাগরিক ইউরোপ ভ্রমণে যেতে পারবে। এর আগে করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত, জুলাই থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন।