বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

১০ হাজার মিঙ্ককে হত্যা করবে নেদারল্যান্ড!

অনলাইন নিউজ পোর্টাল 08 জুন 2020, 04:40 দুপুর 566 বার পঠিত
১০ হাজার মিঙ্ককে হত্যা করবে নেদারল্যান্ড!

করোনাভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। নানা প্রাণীর বিরুদ্ধে ভাইরাসটি ছড়ানোর অভিযোগ উঠেছে। এরইমধ্যে মিঙ্কের বিরুদ্ধে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ তুলল নেদারল্যান্ড।

ডাচ সরকারের ফুড অথরিটি জানান, দেশটিতে ১২০টি মিঙ্কের বড় খামার রয়েছে। এর মধ্যে ১০ টিতেই করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। বেজি প্রজাতির দুটি মিঙ্ক থেকে করোনাভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত করা গেছে।

এইন্ডহোভেন এলাকার দুটি খামারের মিঙ্কদের দেহে প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর আসে। এর আগে এপ্রিল মাসে দুটি খামারে করোনা হানা দেয়। এরপরেই কর্মীদের প্রাণের ঝুঁকি ঠেকাতে ১০ হাজার মিঙ্ক হত্যার সিদ্ধান্ত নেয় সরকার। চীনের বাইরে মিঙ্কই একমাত্র প্রাণী যাকে করোনাভাইরাস ছড়ানোর জন্য শঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের দাবি, শুধুমাত্র করোনাভাইরাস নয়, মিঙ্ক থেকে আরো বহু রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ডাচ সরকার জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যেই দেশের সমস্ত মিঙ্ক খামার বন্ধ করা হবে। তবে করোনাভাইরাস রোধে সেই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হতে চলেছে।