যুক্তরাষ্ট্রের রাস্তায় ভেঙে পড়লো বিমান, নিহত ৩
অনলাইন নিউজ পোর্টাল
•
17 মার্চ 2021, 03:38 দুপুর
•
236 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিচক্র্যাফট বোনানজা বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন। বিমানটি স্থানীয় একটি রাস্তার ওপর ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।পার্সটুডে জানায়, নিহতরা হলেন বিমানটির দুই যাত্রী এবং রাস্তায় খেলা করা চার বছরের একটি শিশু। আর আহত হয়েছেন ওই শিশুটির মা মেগান বিশপ।
স্থানীয়রা জানান, শিশুটি মায়ের সঙ্গে রাস্তায় ছোট ড্রোন জাতীয় খেলনা গাড়ি নিয়ে খেলছিল। এমন সময় গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বিমানটি সেখানে আছড়ে পড়ে।
দুর্ঘটনা কবলিত বিমানটি উড্ডয়ন করেছিল পেমব্রোক পাইন্সের নর্থ পেরি বিমানবন্দর থেকে। ফেরার পথে বিধ্বস্ত হয়ে কার্যত দ্বিখণ্ডিত হয়ে যায়।
স্থানীয় দমকল বাহিনীর প্রধান মার্সেল রোদ্রিগেজ বলেন, কারগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ঘটনা তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় বিমান প্রশাসন।