বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল 22 জুলাই 2020, 06:16 বিকাল 452 বার পঠিত
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোরে আলাস্কা উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটি আঘাত হানার পর আলাস্কার দক্ষিণ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জার করেছে মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন। সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আলাস্কার পেরিভিলে অঞ্চল থেকে ৯৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। যার গভীরতা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।