যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
21 ফেব্রুয়ারি 2021, 02:22 দুপুর
•
486 বার পঠিত
যুক্তরাষ্ট্রে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিমানটি আলাবামা বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়।
দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আলাবামা অঙ্গরাজ্যে টি-৩৮ মডেলের বিমানটিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। কিছুক্ষণ উড়ার পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দেশটির বিমানবাহিনী আরো জানায়, যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন, তিনি ২৪ বছর বয়সী জাপানি নাগরিক ছিলেন। আর প্রশিক্ষক ছিলেন মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট।
এদিকে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে মার্কিন বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।