বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পুনরায় বন্দুক হামলায় আহত ১৪

অনলাইন নিউজ পোর্টাল 13 জুন 2021, 09:02 সকাল 595 বার পঠিত
যুক্তরাষ্ট্রে পুনরায় বন্দুক হামলায় আহত ১৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে এক বন্দুক হামলায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অস্টিনের সিক্সথ স্ট্রিট এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে শহরটির পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা জোসেফ শাকন জানিয়েছেন।

তবে এ হামলার ঘটনায় হামলাকারী মোট কতজন ছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি অস্টিন পুলিশ বিভাগ। এছাড়া হামলার অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেফতারও করা যায়নি।

বিবৃতিতে অস্টিনবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জোসেফ শাকন বলেন, ‘অস্টিনের মানুষজন এখন নিরাপদে আছেন— এ কথা আমি বলতে পারছি না, কারণ, এখন পর্যন্ত সাম্প্রতিক হামলার ঘটনায় যুক্ততার অভিযোগে কাউকে গ্রেফতার করা যায়নি। অস্টিন পুলিশ সার্ভিসের পক্ষ থেকে নগরবাসীকে তাই সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’