যুক্তরাষ্ট্রে একটি জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে ৬ জনকে হত্যা
যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার পর আত্মহত্যা করেছেন হামলাকারী। স্থানীয় সময় রবিবার প্রথম প্রহরে রাজ্যটির কলারাডো স্প্রিংস এলাকা এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্টারবুরি মোবাইল হোম পার্কে চলা পার্টিতে এ হামলার ঘটনা ঘটে। যে ব্যক্তি গুলি চালিয়েছে, সে ছিল মৃতদের মধ্যে এক নারীর বন্ধু। সে দেয়াল টপকে ঢুকে পড়ে। এরপর হেঁটে ভেতরে গিয়ে গুলি চালানো শুরু করে। তবে হামলাকারী সে পার্টিতে থাকা বড়দেরই শুধু গুলি করে হত্যা করে।
এক বিবৃতিতে কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ বলেছে, নিহতদের মধ্যে একজন ছিলেন, যিনি ওই হামলাকারীর বান্ধবী। তাদের মধ্যে কোনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
রাজ্যপুলিশ আরো জানিয়েছে, সংঘর্ষের পর পরই ঘটনাস্থলে যান তারা। এ সময় ছয়জনকে মৃত অবস্থায় দেখেতে পওয়া যায়। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরে সেও চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি এবং হামলাকারী ও মৃতদের পরিচয়ও স্থানীয় পুলিশ প্রকাশ করেনি।