বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

অনলাইন নিউজ পোর্টাল 03 সেপ্টেম্বর 2021, 11:31 দুপুর 256 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিউইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভানিয়ায় এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। মৃতের সঙ্খা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, নিউ জার্সি অঙ্গরাজ্যে মারা গেছেন ২৩ জন। নিউইয়র্কে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এর মধ্যে বাড়ির বেসমেন্টে আটকা পড়ে মারা গেছেন ১১ জন। এ ছাড়া কানেকটিকাট অঙ্গরাজ্যে মারা গেছেন ১ জন। আর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় মারা গেছেন ৩ জন।

একটি ভিডিওতে দেখা যায়, পাতাল রেল স্টেশনে বন্যার পানি ঢুকছে। পানি ঢুকছে মানুষের বাড়িতেও। ফলে অধিকাংশ পাতাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বন্যার পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় অবশ্যই ভালো প্রস্তুতি রাখতে হবে।

নিউইয়র্ক শহরের প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি নয়, সড়কে এমন যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। স্থগিত হয়ে যায় অসংখ্য বিমান ও ট্রেনের যাত্রাও।