বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত

অনলাইন নিউজ পোর্টাল 30 মে 2021, 05:45 বিকাল 617 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে অঙ্গরাজ্যটির ন্যাশভিলের পার্শ্ববর্তী পার্সি প্রিস্ট লেকে এই দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের পাইলটসহ ৭ আরোহীর সবাই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের মধ্যে ডায়েট বিশেষজ্ঞ গোয়েন শাম্বিন লারা এবং তার স্বামী জো লারাও রয়েছেন। এছাড়াও বিমানে ব্র্যান্ডউডের রিম্যান্ট ফেলোশিপের অন্যান্য সদস্যরা ছিলেন। স্থানীয় প্রশাসন সকলকেই মৃত ঘোষণা করেছে।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশনের কর্মকর্তারা এক বিবৃতিতে জনিয়েছেন, সিসনা সি ৫০১ মডেলের একটি ছোট বিমান শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্মিরনার কাছে পার্সি প্রিস্ট লেকের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। সেসময় অপারেশনের ক্যাপ্টেন জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই।